ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz। ‘গ্লোবাল ফিয়েস্তা’ নামে নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে আন্তর্জাতিক পণ্যের বিশাল সংগ্রহে সর্বোচ্চ ৮০% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে।
আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন, যার ফলে বিশ্বমানের পণ্যগুলো বাংলাদেশি ক্রেতাদের জন্য আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠবে।
আরও পড়ুন-ফোনের IMEI নম্বর কি উপকারিতা ও চেক করার সহজ উপায়
দারাজের মূল ঈদ ক্যাম্পেইন শেষ হওয়ার পরপরই শুরু হচ্ছে এই ‘গ্লোবাল ফিয়েস্তা’, যার লক্ষ্য হলো উৎসবের কেনাকাটার আনন্দ ধরে রাখা এবং আন্তর্জাতিক পণ্যের দিগন্ত উন্মোচন করা। ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং লাইফস্টাইল—প্রতিটি ক্যাটাগরিতেই থাকছে গ্লোবাল কালেকশনের নানা পণ্য।
ফলে সাধারণত দেশের বাজারে সহজে পাওয়া যায় না এমন এক্সক্লুসিভ আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
কেনাকাটাকে আরও সুবিধাজনক করতে নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি ও বিশেষ ডেলিভারি ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে দারাজ। পাশাপাশি কিস্তিতে পেমেন্ট করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য Eastern Bank Limited–এর ইএমআই সুবিধার মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% সুদে কেনাকাটার সুযোগ রাখা হয়েছে, যা ঈদের পরের খরচ ব্যবস্থাপনাকে আরও সহজ করে তুলবে।
এছাড়া অতিরিক্ত সাশ্রয়ের জন্য থাকছে বিশেষ ভাউচার অফার। যেখানে ন্যূনতম ২৪৯ টাকার কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ৬০ টাকা) এবং ৯৯৯ টাকার বেশি কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ২৫০ টাকা) উপভোগ করা যাবে। এর ফলে ক্রেতারা আরও কম দামে পছন্দের পণ্য কিনতে পারবেন।
গ্লোবাল ফিয়েস্তার পাশাপাশি দারাজমল প্ল্যাটফর্মে আয়োজন করা হচ্ছে ধারাবাহিক ‘ব্র্যান্ড ডে’ ইভেন্ট, যেখানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড একদিনের জন্য বিশেষ অফার দেবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৩ মার্চ সেসা, ২৪ মার্চ আড়ং আর্থ, ২৫ মার্চ ম্যারিকো, ২৬ মার্চ মরটিন, ২৭ মার্চ রেকিট, ২৮ মার্চ এসএমসি, ২৯ মার্চ হিমালয়া এবং ৩০ মার্চ ইউনিলিভারের ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব দিনে ক্রেতারা অফিশিয়াল ব্র্যান্ডস্টোর থেকে আকর্ষণীয় দামে পণ্য কেনার সুযোগ পাবেন।
আন্তর্জাতিক পণ্যের বৈচিত্র্য এবং ব্র্যান্ডভিত্তিক এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে দারাজ এই ক্যাম্পেইনের মাধ্যমে ঈদের পরও কেনাকাটার আনন্দ ধরে রাখতে চায়।
উন্নত মানের পণ্য সাশ্রয়ী দামে কিনতে আগ্রহীরা দারাজ অ্যাপ বা অফিসিয়াল ক্যাম্পেইন পেজে ভিজিট করতে পারেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
আরও পড়ুন-সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখা থাকে জানুন কী ক্ষতি করছেন
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










