চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো (ZKTeco) গ্লোবাল কনফারেন্সে ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে স্মার্ট টেকনোলজিসের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেডকেটেকো পণ্যের প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।
জেডকেটেকোর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চে (Cloud Che)। চীনের ডংগুয়ানে অবস্থিত মিশন হিলস রিসোর্টে আয়োজিত সম্মেলনে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন। সম্মেলনে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পুরস্কার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকোর সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতেও জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করে যাব।’
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবা বিতরণ খাতে কাজ করছে। জেডকেটেকোর সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় পাওয়া এই সম্মাননা আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার এবং দেশের বাজারে আধুনিক নিরাপত্তা ও অটোমেশন প্রযুক্তির প্রসারে তাদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।









