পবিত্র ঈদ উপলক্ষে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড OPPO। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা অপো স্মার্টফোন কিনলে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
অফারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নতুন OPPO A6s Pro স্মার্টফোন, যা আধুনিক ফিচার ও শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে আসছে।
আরও পড়ুন-স্মার্টফোনে ঈদ অফার ২০২৬: শাওমি, টেকনো, রিয়েলমি ও অপোর মেগা ক্যাম্পেইন
এই ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকরা ক্যাশব্যাক সুবিধা পাবেন। Eastern Bank PLC–এর কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া NRB Bank কার্ডধারীরা সর্বোচ্চ ১,০০০ টাকা এবং Community Bank Bangladesh কার্ড ব্যবহারকারীরা ফ্ল্যাট ১,০০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অন্যদিকে OPPO Reno15 F কেনার ক্ষেত্রে Pubali Bank কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ OPPO A6s Pro স্মার্টফোনটি শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে তৈরি।
এতে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট ফ্রেমিংয়ের মাধ্যমে বড় গ্রুপ সেলফি সহজে ধারণ করতে সক্ষম।
ফলে ঈদের পারিবারিক মুহূর্ত বা বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময়গুলো আরও সুন্দরভাবে ক্যাপচার করা যাবে।
ক্যাম্পেইন সম্পর্কে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর Damon Yang জানান, ঈদ আনন্দ ও একসঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্তের উৎসব।
এই উপলক্ষে গ্রাহকদের জন্য এমন অফার আনা হয়েছে, যাতে তারা নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি উৎসবটিকে আরও উপভোগ্য করে তুলতে পারেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
আরও পড়ুন-ঈদ আনন্দ বাড়াতে Vivo Y31d ফোন শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে আনল
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










