আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

যে ৩ কারণে আধুনিক ইনভার্টার এসি এখন সেরা পছন্দ

যে ৩ কারণে আধুনিক ইনভার্টার এসি এখন সেরা পছন্দ

তীব্র গরমে স্বস্তি পেতে বাসা–অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এখন অনেকের দৈনন্দিন সঙ্গী। কিন্তু আরামের সঙ্গে জুড়ে থাকে দু’টি বড় উদ্বেগ—উচ্চ বিদ্যুৎ বিল এবং পরিবেশের ওপর চাপ। এই বাস্তবতায় বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইনভার্টার প্রযুক্তির এসি, যা আরামদায়ক শীতলতার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব ব্যবহারের প্রতিশ্রুতি দিচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এসি কেনার সিদ্ধান্তে এখন ক্রেতারা শুধু ঠান্ডা হওয়া নয়, দীর্ঘমেয়াদি খরচ ও পরিবেশগত প্রভাব—দুই দিকই বিবেচনায় নিচ্ছেন। ফলে ইনভার্টার এসি ধীরে ধীরে সাধারণ এসির জায়গা দখল করছে।

আরও পড়ুন-দীর্ঘদিন বন্ধ থাকা এসি চালুর আগে সতর্কতা: না জানলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা

সাধারণ এসির কম্প্রেসর নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘরের তাপমাত্রা বাড়লে আবার পূর্ণ শক্তিতে চালু হয়। এই বারবার চালু–বন্ধের প্রক্রিয়ায় অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় এবং যন্ত্রাংশের ওপর চাপ পড়ে।

অন্যদিকে ইনভার্টার এসি কখনোই পুরোপুরি বন্ধ হয় না। এটি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি বাড়ায় বা কমায়। কাঙ্ক্ষিত তাপমাত্রা পেলে কম্প্রেসর ধীরগতিতে চলতে থাকে। ফলে স্টার্ট নেওয়ার বাড়তি বিদ্যুৎ খরচ কমে যায় এবং কুলিং থাকে স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, মানসম্মত ইনভার্টার এসি সাধারণ এসির তুলনায় প্রায় ৫০–৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

এই প্রসঙ্গে Beko–এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট সানজানা মাহমুদ গণমাধ্যমকে বলেন, দেশের প্রেক্ষাপটে বিদ্যুতের খরচ বড় বিষয় হওয়ায় গ্রাহকেরা এখন দীর্ঘমেয়াদি সাশ্রয়ের দিকটি গুরুত্ব দিচ্ছেন। ইনভার্টার এসি তাই অনেকের কাছে স্মার্ট বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসি প্রযুক্তিতে শুধু কম্প্রেসর নয়, ব্যবহৃত রেফ্রিজারেন্টেও এসেছে বড় পরিবর্তন। আধুনিক ইনভার্টার এসিতে এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে আর–৩২ গ্যাস। আগের আর–২২ বা আর–৪১০এ গ্যাসের তুলনায় এর ‘গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল’ অনেক কম এবং এটি ওজোন স্তরের ক্ষতি করে না।

পরিবেশ সচেতনতার এই সময়ে অনেক ক্রেতাই এসি কেনার আগে রেফ্রিজারেন্টের ধরন খেয়াল করছেন। বিশেষজ্ঞদের মতে, আর–৩২ ব্যবহার কার্বন নিঃসরণ কমাতে সহায়ক, যা বৈশ্বিক উষ্ণায়ন কমানোর প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ক্রেতা আগ্রহের তিন বড় কারণ

বাজারে অসংখ্য ব্র্যান্ডের এসি থাকলেও ইনভার্টার এসির দিকে ঝোঁক বাড়ার পেছনে তিনটি প্রধান কারণ কাজ করছে।

১) বিদ্যুৎ বিল সাশ্রয়
মাস শেষে বিদ্যুৎ বিল অনেক পরিবারের জন্য বড় চিন্তার বিষয়। ইনভার্টার এসি দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় নিশ্চিত করে। সাধারণ এসির তুলনায় এর রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক কম।

২) স্থায়িত্ব ও শব্দহীন চলা
বারবার কম্প্রেসর চালু–বন্ধ না হওয়ায় যন্ত্রাংশের ওপর চাপ কম পড়ে। ফলে এসির আয়ু বাড়ে। একই সঙ্গে এটি অত্যন্ত নিঃশব্দে চলে, যা রাতে আরামদায়ক ঘুম নিশ্চিত করতে সহায়ক।

৩) সূক্ষ্ম তাপমাত্রা নিয়ন্ত্রণ
সাধারণ এসিতে তাপমাত্রা ওঠানামা করায় অস্বস্তি হতে পারে। ইনভার্টার প্রযুক্তি ঘরের তাপমাত্রা প্রায় স্থির রাখে। শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য এই স্থিতিশীলতা বিশেষভাবে উপকারী।

অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অর্থ হলো বিদ্যুৎ উৎপাদনে বেশি জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যা বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইড বাড়ায়। ইনভার্টার এসি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করায় এটি পরোক্ষভাবে কার্বন ফুটপ্রিন্ট কমাতে ভূমিকা রাখে। অনেক মডেলে ইকো–মোড ও স্মার্ট সেন্সর থাকায় প্রয়োজন অনুযায়ী কুলিং নিয়ন্ত্রণ করা যায়, যা বাড়তি সাশ্রয় নিশ্চিত করে।

বিশেষজ্ঞদের মতে, ইনভার্টার এসির পূর্ণ সুবিধা পেতে কিছু বিষয় মানা জরুরি। ঘরের আয়তন অনুযায়ী সঠিক টনের এসি নির্বাচন করতে হবে। নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা এবং বছরে অন্তত দুইবার সার্ভিসিং করালে কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ে।

এ ছাড়া ভুল ইনস্টলেশন, নিম্নমানের কেবল বা অনভিজ্ঞ টেকনিশিয়ানের কাজের কারণে ইনভার্টার এসির পিসিবি বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অনুমোদিত শোরুম থেকে কেনা এবং দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ইনস্টলেশন করানোই নিরাপদ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

বাংলা টেক নিউজ টিম

বাংলা টেক নিউজ টিম একটি অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার কনটেন্ট রাইটারদের সমন্বয়ে গঠিত একটি লেখক দল, যারা বাংলা ভাষায় নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠক-বান্ধব কনটেন্ট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি লেখক প্রযুক্তি, ব্রেকিং নিউজ, অনলাইন আয়, স্বাস্থ্য, লাইফস্টাইল, ডিজিটাল ট্রেন্ড ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর গবেষণার মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now